সকল মেনু

এমারেল্ড অয়েলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এমারেল্ড অয়েলের শেয়ার দাম ছিল ২৪ টাকা। যা ১ ডিসেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ৩৪ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top