ওয়াইম্যাক্স ইলেকট্রোডস কর্তৃপক্ষ প্রতারণা করছেন কোম্পানিটির কর্মীদের সঙ্গে। শ্রম আইন পরিপালন না করার মাধ্যমে এমনটি করছেন, যা কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।
কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন ডব্লিউপিপিএফ ফান্ড দাঁড়িয়েছে ৪২ লাখ ১৫ হাজার টাকা। এরমধ্যে ২০২৩ সালের ৩০ জুন ওই ফান্ডের পরিমাণ ছিল ৬ লাখ ৩৬ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ দুই অর্থবছরের মধ্যে এ ফান্ড বিতরণ করেনি।
ওয়াইম্যাক্সে আয়কর মামলা সংক্রান্ত ইস্যুতে কন্টিনজেন্ট দায় যাচাই করতে পারেনি নিরীক্ষক। প্রয়োজনীয় ডকুমেন্টসের অভাবে করতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক। এমনকি আর্থিক হিসাবে এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য দেওয়া নেই।
উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৩ কোটি ৯ লাখ টাকা। এরমধ্যে ৬৪.২৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার, ৪ ডিসেম্বর শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.৩০ টাকায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।