সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগণ সোয়েটার অ্যান্ড শিপিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা অর্থাৎ ৩৮ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ টাকা বা ২৮ দশমিক ৪১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এছাড়া ১ টাকা ৯০ পয়সা ১৬ দশমিক ৯৬ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এম এল ডাইং লিমিটেডের ১৩ দশমিক ১৮ শতাংশ, দুলামিয়া কটন মিলস লিমিটেডের ১৩ দশমিক ৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১১ টাকা ৯০ পয়সা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১১ দশমিক ৫৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।