সকল মেনু

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জিকিউ বলপেনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও চলতি বছরের প্রথম প্রান্তিকের আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এনার্জিপ্যাক পাওয়ারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত, ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top