সকল মেনু

আমরা টেকনোলজিসের ক্যাটাগরির পতন

আমরা টেকনোলজিস লিমিটেডের ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার, ২ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top