প্রকাশ : ফেব্রুয়ারি ৬, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ
শেয়ার করুন-
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)। পূর্বে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার, ৫ ফেব্রুয়ারি আইডিআরএ’র সূত্রে জানা গেছে, বীমা কোম্পানিটির ২০২২ সালের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপিত নানা অনিয়মের ভিত্তিতে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি এক শুনানির মাধ্যমে এ জরিমানা করেছে।
কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।
উল্লেখ্য, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বেসরকারি খাতের একটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা একদল ব্যবসায়ী ৬ কোটি টাকা মূলধন নিয়ে কোম্পানিটি শুরুর উদ্যোগ নিয়েছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ৬, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।