সকল মেনু

চার কোম্পানির সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিচে-

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড: আগামী ১৭ এপ্রিল বিকাল ০৩ টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।  সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি: আগামী ১৭ এপ্রিল দুপুর ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মতিন স্পিনিং মিলস পিএলসি: আগামী ১৯ এপ্রিল বিকাল ০৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: আগামী ২১ এপ্রিল বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top