প্রকাশ : এপ্রিল ১৯, ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে, সমাপ্ত সপ্তাহে বিডি ফাইন্যান্সের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ১৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৫২ শতাংশ। আর ১৩ দশমিক ৪২ শতাংশ শেয়ারদর পতনে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম ব্যাংক, এস আমল কোল্ড রোল্ড স্টিলস, শাইনপুকুর, জনতা ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসএস স্টিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১৯, ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।