সকল মেনু

এসিআইয়ের এমডি ১৪ লাখ শেয়ার কিনলেন

এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আরিফ দৌল্লা কোম্পানির ১৪ লাখ শেয়ার কিনেছেন। এর আগে চলতি মাসের ১৭ এপ্রিল তিনি ঘোষণা দিয়েছিলেন, বিদ্যমান বাজার দরে ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ারগুলো কিনবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই শেয়ার কেনার প্রক্রিয়া শেষ করেন ড. আরিফ দৌল্লা। এ শেয়ার ক্রয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) “উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা, ২০১৮” এর নিয়ম-৪ অনুযায়ী সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top