পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি ব্যাংক গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ও ২টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার, ২৮ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য নিম্নে-
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি ব্যাংক): সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ১৪ পয়সা এবং গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ২৪ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১১ টাকা ২৬ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ২৪ পয়সা। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৭ পয়সা।
ঢাকা ব্যাংক পিএলসি: সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৮৪ পয়সা এবং গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৭৬ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১৩ টাকা ৪২ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৭ টাকা ৫০ পয়সা। সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৪৪ পয়সা।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি: সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ০৪ পয়সা এবং গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ২২ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৮৭ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ২০ পয়সা। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৯ পয়সা।
এনআরবিসি ব্যাংক: সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ০৮ পয়সা এবং গত বছর একই সময়ে ব্যাংকটির লোকসান হয়েছিল ৪৪ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৫ টাকা ৬৩ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ৮৩ পয়সা।সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৬৪ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: ব্যাংকটির শেয়ারপ্রতি ১৫ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১৪ পয়সা আয় হয়েছিল। ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৮ টাকা ৩৫ পয়সা এবং যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৭৮ পয়সা।
এক্সিম ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ১৮ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৩৩ পয়সা আয় হয়েছিল।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৬ পয়সা এবং যা আগের বছর ৫ টাকা ৯৪ টাকা ছিল। সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৮২ পয়সা।
আগামী ২৮ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১০ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বৃহস্পতিবার, ২৯ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে. নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ৩২ পয়সা আয় এবং আগের বছর সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১ টাকা ৬০ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)। সমন্বিতভাবে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৩৩ পয়সা এবং যা আগের বছর ১৩ টাকা ৩৮ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫৯ পয়সা।
আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।