সকল মেনু

আইপিডিসি ফাইন্যান্সের ঋণমান প্রকাশ

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, স্বল্প মেয়াদে আইপিডিসি ফাইন্যান্সের ঋণমান এসটি-১। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএএ। কোম্পানিটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল (Stable)।

আগামী বছরের (২০২৬) ২৯ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে। এর আগের তিন বছরও কোম্পানিটির স্বল্প মেয়াদে ঋণমান এসটি-১ এবং দীর্ঘ মেয়াদে ঋণমান এএএ ছিল।

উল্লেখ, এসবিএসি ব্যাংক পিএলসি ২০০৬ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪০৯ কোটি ১২ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৪০ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; সরকারের কাছে আছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার।

অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। আর বিদেশী বিনিয়োগকারীরা কোম্পানিটির শুন্য দশমিক ৫৭ শতাংশ শেয়ার ধারণ করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top