সকল মেনু

জুলাই মাসের পাঁচ দিন রূপালী ব্যাংকের কার্যক্রম বন্ধ

চলতি জুলাই মাসের ৪ থেকে ৮ তারিখ (রোববার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ডেটা সেন্টার ‘স্থানান্তরের’ জন্য এ সিদ্ধান্ত নেয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘অফসাইট সুপারভিশন’ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দেশের সবকটি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ডেটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে রূপালী ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top