প্রকাশ : আগস্ট ৯, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড তাদের গার্মেন্টস ফ্যাব্রিক ডাই করার জন্য চীন থেকে ৩ সেট ফ্যাব্রিক ডাইং মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ আগস্ট, ২০২৫ অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, চীনের নিউক্লিয়াস শাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড লিমিটেড থেকে মোট ৬ লাখ ৯৫ হাজার ৮৮৯ মার্কিন ডলার বা প্রায় ৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ৩৭৪ বাংলাদেশি টাকায় মেশিনগুলো কিনবে কোম্পানিটি। এতে অর্থায়ন করবে এইচএসবিসি বাংলাদেশ লিমিটেড। কোম্পানির নিজস্ব উৎপাদনের কাজে ব্যবহারের লক্ষে গাজীপুরের কালিয়াকৈরের এপেক্স স্পিনিং ফ্যাক্টরিতে মেশিনগুলো স্থাপন করা হবে।
তবে এই সিদ্ধান্ত কার্যকর হতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৯, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।