সকল মেনু

রহিম টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০২ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১১ টাকা ০৭ পয়সা। সোমবার, ১১ আগস্ট বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২০১ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৯০ টাকা ২৩ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top