শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। তবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বেড়েছে। কোম্পানি দুটি হলো- তমিজউদ্দিন টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড সিরামিক।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারের অস্বাভাবিক উত্থান নিয়ে সম্প্রতি কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। ব্যাখ্যার উত্তরে তারা জানিয়েছে, দরবৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য অনুযায়ী, তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারদর ২০ আগস্ট ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। ৯ সেপ্টেম্বর লেনদেন শেষে এটি দাঁড়ায় ১৪২ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ১৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা প্রায় ৯ শতাংশ।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর ৩ আগস্ট ছিল ৬৮ টাকা ২০ পয়সা। ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ৪০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ২১ টাকা ২০ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।