সকল মেনু

ইউসিবি ব্যাংকের অনলাইন সেবা সাময়িক বন্ধ থাকবে

উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২ ও ১৩ সেপ্টেম্বর সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ করবে। বুধবার, ১০ সেপ্টেম্বর এক নোটিশে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে ইউসিবি কর্তৃপক্ষ।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে গ্রাহকরা ইউ-নেট ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএমসহ সব এডিসি সেবা, এজেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ব্যবহার করতে পারবেন না।

নোটিশে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১২ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল ৭টা ৫০ মিনিট এবং ১৩ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছে এবং এই কাজটি উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top