সকল মেনু

দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।

এপেক্স ট্যানারি লিমিটেড: কোম্পানিটির আগামী ১৪ অক্টোবর বিকাল ৪ টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ টাকা ৪৮ পয়সা লোকসান হয়েছিলো এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ১২ টাকা ২৬ পয়সা লোকসান এবং গতবছর একই সময়ে ২ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২১ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top