সকল মেনু

ফরচুন সুজের সচিব নিয়োগ

ফরচুন সুজ লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার, ২০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, ফরচুন সুজের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল হোসেন। তিনি ১৮ অক্টোবর থেকে কোম্পানিতে সচিব পদে কাজ শুরু করেছেন।

ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৭০ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১৭ কোটি ৬ লাখ ৬২ হাজার ২৬৩টি। সর্বশেষ চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৬.৬৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৪৪ শতাংশ শেয়ার রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top