সকল মেনু

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার, ৯ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে পাওয়া তথ্য নিচে-

ওরিয়ন ইনফিউশন লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ ২০ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসি: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৩০ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর ৬ টাকা ৬৯ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৯ টাকা ২৯ পয়সা।

আগামী ২৪ জানুয়ারি সকাল ১০ টাকায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top