প্রকাশ : ফেব্রুয়ারি ২৩, ২০২৬ , ৫:১৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে পুনরায় অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার, ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি বছরের ১৪ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির অসম্মতির বিষয়টি জানানো হয়। পরবর্তী কোম্পানিটি বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে পুনরায় বিএসইসির কাছে আবেদন জানায়। তবে, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকায় কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে পুনরায় অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ (মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে।
বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.০৭ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৭৮) টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৫২ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ২৩, ২০২৬ , ৫:১৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।