সকল মেনু

লাফার্জহোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

লাফার্জহোলসিম (বাংলাদেশ) পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য আগে ঘোষিত অন্তর্বর্তী ১৮ শতাংশ লভ্যাংশসহ মোট ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। অন্তর্বর্তী লভ্যাংশ আগেই বিতরণ করায় শেয়ারহোল্ডাররা এখন ২২ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।

বুধবার, ১১ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে সমন্বিতভাবে লাফার্জের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪০ পয়সা এবং আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৪১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে এবং ৯ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top