রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।রোববার, ১৭ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি ৮ টাকা ১২ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১৩ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১৫ টাকা ৮৩ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৬২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : মে ১৮, ২০২৬ , ৬:১৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।