বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। সোমবার, ১৫ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত হিসাববছরে বার্জারের সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৮৩ পয়সা এবং আগের হিসাববছরে ছিল ৭১ টাকা ২০ পয়সা। ফলে কোম্পানিটির মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০০ টাকা ২৪ পয়সা।
আগামী ২৪ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ৭ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
আপডেট : জুন ১৫, ২০২৬ , ৮:২৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।