চাকরিতে পুনঃবহাল, বকেয়া পরিশোধ ও ব্যাংকিং খাতে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ বন্ধসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দেশের ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে মানবন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সের চাকুরিচ্যুতরা মানববন্ধনে অংশ নেন।
আন্দোলনে অংশগ্রহণকারী ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত এসএম এমদাদ হোছাইন বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আমাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। আমাদের প্রতি বৈষম্যের প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এ শান্তিপূর্ণ আন্দোলন করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।