সকল মেনু

ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মা ও স্কয়ারের চুক্তি

বাজারে ওষুধের বাড়তি চাহিদার প্রেক্ষিতে আরও একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে চুক্তির ভিত্তিতে ওষুধ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। সম্প্রতি এ লক্ষ্যে সিটুসি ফার্মা লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিটি। রোববার, ২৮ জুন অনুষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভায় এই চুক্তি অনুমোদন করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির উৎপাদিত ওষুধের বাড়তি চাহিদা পূরণ এবং নতুন ওষুধের উৎপাদন সুবিধার জন্য সিটুসি ফার্মার সঙ্গে চুক্তি করেছে স্কয়ার। এর আগেও ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদনে গিয়েছে কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top