আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৬৪ পয়সা এবং যা আগের অর্থবছরে ছিল ১০ টাকা ০৭ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা এবং আগের বছর একই সময় ছিল ১৮ টাকা ৫২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৩ টাকা ৭৬ পয়সা এবং আগের বছরে একই সময় ছিল মাইনাস ২ টাকা ৫৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে এবং ১৬ আগস্ট, ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ২৩, ২০২৬ , ৮:০৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।