সকল মেনু

ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সুফিয়া আক্তার

বিশিষ্ট ব্যাংকার সুফিয়া আক্তার সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। ব্যাংকটির চলমান অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় তার এই যোগদানকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ইউসিবিতে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-তে ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই বিভাগটির উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সফল নেতৃত্ব দেন।

ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী সুফিয়া আক্তার এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসি-সহ দেশি-বিদেশি বিভিন্ন শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ইউসিবিতে যোগদান প্রসঙ্গে সুফিয়া আক্তার বলেন, ইউসিবির অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আরও শক্তিশালী, উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক করপোরেট ব্যাংকিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে অবদান রাখতে আমি আগ্রহের সঙ্গে কাজ করতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top