সকল মেনু

দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি

অলটেক্স টেক্সটাইল ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড তাদের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। কোম্পানি দুটির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে গেল ৬ আগস্ট ডিএসই নোটিশ পাঠায়।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর নোটিশের জবাবে অলটেক্স টেক্সটাইল ও সায়হাম টেক্সটাইল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার কারণে শেয়ার দর বেড়ে থাকতে পারে।

কোম্পানি দুটির দাবি, কোনো ধরনের অপ্রকাশিত তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top