পুনরায় সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম। রোববার, ৯ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।
এম. এ. কাশেম সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। ব্যবসা, শিক্ষা ও সমাজসেবায় দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চারবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান।
তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি। সংগঠনটির সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সাবেক চেয়ারম্যান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।