সকল মেনু

ডিএসইর লেনদেন কমেছে সোমবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে সোমবার, ১০ আগস্ট লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯ টি কোম্পানির, বিপরীতে ১২৯ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top