প্রকাশ : আগস্ট ১১, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১০২ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত সভায় জমি কেনার এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী-৩৭ মৌজায় অবস্থিত মোট ১০২ শতাংশ জমি কেনা হবে। জমিটি জমান মিয়া এবং মনিরুজ্জামান ভূঁইয়া ও গংয়ের কাছ থেকে ক্রয় করা হবে। জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। এটি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির নামে নিবন্ধন করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণ, প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ এবং উৎপাদন ও পরিচালন সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই জমি কেনা হচ্ছে। এ ছাড়া জমি নিবন্ধনের জন্য প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট), কর এবং অন্যান্য আনুষঙ্গিক নিবন্ধন ব্যয়ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসিকেই বহন করতে হবে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১১, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।