দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৪ পয়সা।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২০, ২০২৬ , ৩:২৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।