তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
ডিএসই সূত্রে জানা গেছে, তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিক বৃদ্ধি পরিলক্ষিত হওয়ায় গত ১৩ আগস্ট কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই।
তবে চিঠি পাঠানোর পরও কোম্পানিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি। ফলে শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে কোম্পানির কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৪, ২০২৬ , ৩:৩৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।