সকল মেনু

রূপালী লাইফ ইন্স্যুরেন্স ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশ বিতরণের জন্য যোগ্য মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) কাছ থেকে প্রয়োজনীয় তথ্যসহ বিস্তারিত বিবরণী চেয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপিকে আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৬ এর মধ্যে মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য জমা দিতে হবে। তথ্য হার্ড কপি ও সফট কপি দুই মাধ্যমেই পাঠাতে হবে।

জমা দেওয়া বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও হিসাব নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ ও অবস্থান এবং যোগাযোগকারী ব্যক্তির তথ্যসহ প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ করতে হবে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ আগস্ট, ২০২৬।

সংশ্লিষ্টদের সফট কপি ই-মেইলের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগের জন্য কোম্পানির পক্ষ থেকে একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top