সকল মেনু

সূচকের পতনে লেনদেন কমে ৫৭১ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের বড় পতনের মধ্য দিয়ে রোববার, ১৩ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএস-৩০—তিনটিই কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিনশেষে ডিএসইএক্স সূচক ৯৬ দশমিক ৬১ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৮ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ কমে ১ হাজার ৮৫ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ১১ শতাংশ কমে ২ হাজার ৭২ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ১ লাখ ৮২ হাজার ১৮৬টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২৩ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার ৪৯০টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেনের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৩৩৬টির দর কমেছে এবং ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। ফলে দিনের লেনদেনে দরপতনের পাল্লা ছিল অত্যন্ত ভারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top