সকল মেনু

তিন প্রতিষ্ঠানের সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড, সেলভো কেমিক্যাল লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিচে-

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

সেলভো কেমিক্যাল লিমিটেড: কোম্পানিটির পর্ষদ আগামী ১৫ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি: কোম্পানিটির সভা আগামী ১৪ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top