পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো- কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৮ অক্টোবর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।