সকল মেনু

‘ন্যাশনাল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা নয়’

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা যাতে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তবে ব্যাংকটিকে অর্থ ছাপিয়ে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করলে তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সার্বিক পরিস্থিতি গভর্নরের কাছে তুলে ধরেন। পরে গভর্নর জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।

তবে ন্যাশনাল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা করা হবে না বলে সাফ জানিয়ে দেন গভর্নর। আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রয়োজন হলে অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে তারল্য সংকট মোকাবিলা করতে হবে বলে নির্দেশনা দেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top