সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৫২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৪ পয়সা
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি’২৬ থেকে সেপ্টেম্বর’২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪৫ পয়সা।
এ হিসাবে নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৩ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৮, ২০২৬ , ৮:০৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।