ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাটি সরাসরি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার আনন্দপল্লীতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও সভায় অংশ নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোম্পানির রেকর্ড ডেটে সদস্য নিবন্ধনে যেসব শেয়ারহোল্ডারের নাম থাকবে, তারা বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে পারবেন। তবে বিজ্ঞপ্তিতে রেকর্ড ডেট উল্লেখ করা হয়নি।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ , ১:২৭ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।