সকল মেনু

ডিএসইর লেনদেন মঙ্গলবার ১ হাজার ৭৬ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ২৪ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বাজারটিতে মোট ১ হাজার ৭৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ১১৩ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ৭৫ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ৩৪ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৮৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৫৮৯টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৪৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top