ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বুধবার, ১৮ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। তবে শরিয়াহ সূচক সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার ডিএসইতে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার ৭২০টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার ৩০৪টি।
বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৯টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ১৬৬টির।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।