স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। সার্কিট ব্রেকার হওয়ায় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। দুপুর বেলা ১১:২০ মিনিট পরযন্ত ডিএসইতে ৩২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯২ পয়েন্টে।
সকাল ১১টার দিকে অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।
ডিএসইতে মঙ্গলবার ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৪টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।