আপডেট : নভেম্বর ১১, ২০২২ , ৪:২৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: যমুনা অয়েল কোম্পানি লিমিটেড প্রতি শেয়ারে বিনিয়োগকারীদের ১২ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে এই লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১৮ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৮ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানটি গত বছর অর্থাৎ ২০২১ সালেল সমাপ্ত হিসাব বছরেও সাধারণ শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
শেয়ার করুন-
আপডেট : নভেম্বর ১১, ২০২২ , ৪:২৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।