প্রকাশ : নভেম্বর ২৭, ২০২২ , ৫:৪৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও ইন্দো-বাংলা ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার দিনক্ষণ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রবিবার এতথ্য জানা যায়।
ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড : আগামী ২৯ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে ৩১ পয়সা আয় করেছিল।
ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড : আগামী ৩০ নভেম্বর, বিকাল ৪টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে ৩৪ পয়সা আয় করেছিল।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২৭, ২০২২ , ৫:৪৯ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।