সকল মেনু

৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন আইটি কনসালট্যান্টের

স্টাফ রিপোর্টার: তথ্য-প্রযুক্তি খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্ট লিমিটেডের (আইটিসি) ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আইটি কনসালট্যান্টের চেয়ারম্যান লিম কিয়া ম্যাংয়ের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ। এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. কাজী সাইফুদ্দিন মুনির।

স্বতন্ত্র পরিচালক হিসেবে- দাসগুপ্ত অসীম কুমার, মো. কামাল উদ্দিন, সিএফও শ্যামল কান্তি কর্মকার, কোম্পানি সচিব অনিন্দ্য সরকারসহ অন্যান্য পরিচালকবৃন্দ  সভায় উপস্থিত ছিলেন।

কোম্পানি সচিব অনিন্দ্য সরকারের পরিচালনায় সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের এজেন্ডা অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন বার্ষিক সাধারণ সভায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top