আপডেট : ডিসেম্বর ১৫, ২০২২ , ১০:১৪ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ ও জ্বালানী খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বারাকা পতেঙ্গার চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফী, কোম্পানি সচিব মোহাম্মদ রানাসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ।
এজিএমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, শেয়ার মার্কেটে ২০২১ সালে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডসহ কর্ণফুলী পাওয়ার লিমিটেডের মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। একইসঙ্গে, বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে আর একটি প্রতিষ্ঠানে মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে।

তিনি বলেন, ভবিষ্যতে অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগ করবে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ২০২১-২২ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত মুনাফা ২১.৫২ কোটি টাকা ছিল বলে এসময় তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ২৫ পয়সা। আর, ৩০ জুন-২০২২ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৮ টাকা ৯২ পয়সায়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কোম্পানি সচিব মোহাম্মদ রানার পরিচালনায় সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের এজেন্ডা অনুমোদিত হয়।
শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন বার্ষিক সাধারণ সভায়।
শেয়ার করুন-
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২২ , ১০:১৪ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।