প্রকাশ : জানুয়ারি ১২, ২০২৩ , ১১:২৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম লাইফ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর-২০২২ সমাপ্ত হিসেব বছরের লভ্যাংশ ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত মূল্যায়ন প্রতিবেদন হাতে না পাওয়ায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি/২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রাইম লাইফ ইসলামী ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, মূল্যায়ন প্রতিবেদন হাতে না আসায় গতকালের (১১ জানুয়ারি) পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণাসহ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়ার পর লভ্যাংশ, রেকর্ড ডেট, ২২তম বার্ষিক সাধারণ সভার সময়, তারিখ ও ভেন্যু সংক্রান্ত তথ্য পরবর্তি বোর্ড মিটিংয়ে জানানো হবে বলে প্রতিষ্ঠানটি জানায়।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ১২, ২০২৩ , ১১:২৯ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।