প্রকাশ : এপ্রিল ৩, ২০২৩ , ১০:৫২ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বস্ত্র ও প্রকৌশল খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামীকাল মঙ্গলবার, (৪ এপ্রিল) থেকে নতুন নামে লেনদেন করবে প্রতিষ্ঠানগুলো।
সোমবার (৩ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, নতুন নামে লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিন স্পিনিং মিলস লিমিটেড-এর নাম হবে মতিন স্পিনিং মিলস পিএলসি। আর, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড-এর নাম এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি এবং রানার অটোমোইলস লিমিটেড-এর নাম রানার অটোমোবাইলস পিএলসি হবে।
নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিগুলো।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ৩, ২০২৩ , ১০:৫২ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।