স্টাফ রিপোর্টার: শেলটেক ব্রোকারেজ লিমিটেড আবর্তনশীল ভিত্তিতে পুন:বিনিয়োগযোগ্য “পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” থেকে ৯ কোটি টাকার ঋণ-সুবিধা নিচ্ছে।
বুধবার (৭ জুন) ওই তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাথে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর মতিঝিলে অবস্থিত আইসিবি’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে ওই চুক্তি হয়েছে।
শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মোঃ মঈন উদ্দিন এবং আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক রাজী উদ্দিন আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।